Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি  |  ০৬ এপ্রিল, ২০১৯

হবিগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে সাফির উদ্দিন (৫০) নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল ৩ টার দিকে সদর উপজেলার পুটিয়াচর গ্রামে এ ঘটনাটি ঘটে। সাফির উদ্দিন ওই গ্রামের আব্দুল মালেক মিয়ার পুত্র এবং স্থানীয় বাজারের কাপড়ের ব্যবসায়ী।

হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মোহাম্মদ সহিদুর রহমান জানান, সাফির উদ্দিন নামে ওই ব্যবসায়ী গোসলের পর তার নিজ ঘরে একটি বৈদ্যুতিক তার পড়ে থাকতে দেখে। এসময় সে তারটিতে কারেন্ট নেই ভেবে সরাতে চাইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।

তাৎক্ষণিক স্থানীয় লোকজনসহ প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.