গোলাপগঞ্জ প্রতিনিধি | ০৬ এপ্রিল, ২০১৯
গোলাপগঞ্জে কীটনাশক পানে আত্মহত্যা করেছেন এক যুবক। নিহত আলী হোসাইন (২২) সুনামগঞ্জ জেলার শরীয়তপুর এলাকার মৃত বাদল মিয়ার পুত্র। শুক্রবার রাতে কীটনাশক পান করলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। তবে হাসপাতালে পৌছার পূর্বেই তিনি মারা যান।
জানা যায়, আলী হোসেন উপজেলার ঢাকাদক্ষিণ বাজারের পার্শ্ববর্তী মরহুম কুটি মিয়ার কলোনিতে দীর্ঘদিন ধরে পরিবারের লোকজনের সাথে বসবাস করে আসছেন। গত এক বছর আগে একই কলোনিতে বসবাসকারী তামান্না নামে এক যুবতীকে বিয়ে করেন আলী হোসাইন। বিয়ের পর তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে থাকতো। এক সময় তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। এ বিষয়টি মেনে নিতে পারেননি আলী হোসাইন। তারা দুজন একই কলনিতে বসবাসের সুবাদে তাদের মধ্যে ঝগড়া লেগে থাকতো। এর জের ধরে শুক্রবার গভীর রাতে কিটনাশক পান করলে পরিবারের সদস্যরা তাকে তাৎক্ষণিক গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় তার শরীরের অবস্থা আশংকাজনক হলে কতর্বরত ডাক্তার তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলে হাসপাতালে পৌছার পূর্বেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলীর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।