Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে ৫ গুণিজনকে শিল্পকলার সম্মামনা

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৬ এপ্রিল, ২০১৯

মৌলভীবাজার জেলা শিল্পকলার উদ্যোগে জেলার ৫ গুণি ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় মৌলভীবাজার সাইফুর রহমান অডিটোরিয়ামে এই সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা প্রাপ্ত ব্যাক্তিরা হচ্ছেন,  রসময় মোহান্ত (লোকসংস্কৃতি), নৃপেন্দ্রলাল দাশ (সৃজনশীল সংস্কৃতি গবেষক), রানু সরকার (কণ্ঠশিল্পী), বীরপ্রতীক ফোরকানউদ্দিন (যাত্রাশিল্প), সৌমিত্র দেব (চলচ্চিত্র)।

এই উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায়, জেলা কালচারাল অফিসার জ্যোতি সিনহার তত্বাবধানে সুশিপ্তা দাশের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তোয়াফেল ইসলাম। প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ নেছার আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, নবনির্বাচিত চেয়ারম্যান মো: কামাল হোসেন, আলোকধারার সভাপতি ডা. এম এ আহাদ প্রমুখ

বক্তারা গুণিজনকে সম্মাননার গুরুত্ব এবং এর প্রশংসা করে বলেন, মৌলভীবাজারে নিজ নিজ ক্ষেত্রে সঠিক এবং প্রতিভাবান ব্যাক্তিকেই সম্মাননা দেওয়া হয়েছে।

দেশের উন্নয়নের সাথে শিল্প সংস্কৃতির উন্নতি জড়িত তাই গুনিজনকে সম্মাননার মাধ্যমে শিল্পকলা একাডেমি  সংস্কৃতির উন্নয়নে কাজ করবে।

সম্মাননা প্রাপ্ত গুণীজনরা তাদের অনুভূতি প্রকাশ করে জেলা শিল্পকলা একাডেমিকে কৃতজ্ঞতা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.