Sylhet Today 24 PRINT

লাক্কাতুরায় ছড়া থেকে হিজড়ার লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ০৭ এপ্রিল, ২০১৯

সিলেট নগরীর লাক্কাতুড়া এলাকার একটি ছড়া থেকে কবীর হোসেন ববিতা (৩২) নামের এক হিজড়ার লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল ৮টায় স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে সিলেট বিমানবন্দর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। তার শরীরে আঘাতের চিহ্ন আছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ধারণা, ওই হিজড়াকে হত্যা করে লাশ ছড়ায় ফেলে রাখা হয়েছে। তার বাড়ি সুনামগঞ্জ বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি এসএম শাহাদত হোসেন।

ওসি জানান, লাক্কাতুড়া এলাকার একটি ছড়ায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ উদঘাটন করা সম্ভব হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.