Sylhet Today 24 PRINT

হরতালে ছাত্রদলের ঝটিকা মিছিল থেকে রাস্তায় আগুন; হাতবোমা বিষ্ফোরন(ভিডিও)

হরতালের সমর্থনে নগরীরর শাহী ঈদগাহ এলাকায় ঝটিকা মিছিল থেকে রাস্তায় আগুন ও হাতবোমা বিষ্ফোরন করেছে ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক |  ২১ জানুয়ারী, ২০১৫

হরতালের সমর্থনে নগরীরর শাহী ঈদগাহ এলাকায় ঝটিকা মিছিল থেকে রাস্তায় আগুন ও হাতবোমা বিষ্ফোরন করেছে ছাত্রদল। আজ সকাল সাড়ে আটটায় মহানগর ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী মিছিল নিয়ে শাহী ঈদগা এলাকায় এস রাস্তায় পেট্রোল ঢেলে আগুন ধরায়। এসময় ৪-৫ টি হাতবোমা বিষ্ফোরন ঘটিয়ে দ্রুত সটকে পড়ে তারা। পরে ঘটনাস্থলে পুলিশ এসে কাউকে আটক করতে পারেনি।

এছাড়া ভোর খেকে এখন পর্যন্ত কোনো ধরনের পিকেটিং কিংবা হরতালের সমর্থনে কোনো কর্মসূচী পালন করেনি বিএনপি।

নগরীরর কদমতলী টার্মিনাল থেকে দূরপাল্লার ছেড়ে যায়নি কোনো বাস । তবে ঢাকা-চট্টগ্রামসহ সকল রুটে ট্রেন চলাচল করেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে নগরীরর ভেতরে রিক্সাসহ সিএনজি অটোরিক্সা চলাচল বাড়তে শুরু করে।

সিলেটে নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে সিলেট জেলা ও নগরীতে আজ সকাল সন্ধ্যা-হরতাল পালন করছে বিএনপি। এর আগে গতকাল দুপুরে বিভিন্ন গনমাধ্যমকে মুঠোফোনে হরতাল অহ্বানের কথা জানান বিএনপি নেতারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.