Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

বানিয়াচং প্রতিনিধি |  ০৭ এপ্রিল, ২০১৯

দেশের উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণের বিশেষ প্রচার কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বানিয়াচংয়ে কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছে জেলা তথ্য অফিস।

রোববার (৭এপ্রিল) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকারের সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসার পবন চৌধুরীর সঞ্চালনায় ব্রিফিংয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সহকারি কমিশনার (ভূমি) ছাব্বির আহমেদ আকুঞ্জি,বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি আলমগীর চৌধুরী।

ব্রিফিংয়ে বর্তমান সরকারের অভুতপূর্ব উন্নয়নের অগ্রগতি নিয়ে তথ্য-উপাত্ত উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার পবন চৌধুরী।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল, মানবজমিন পত্রিকার প্রতিনিধি মখলিছ মিয়া, ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি জীবন আহমেদ লিটন।

ব্রিফিংকালে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি হেমায়েত আলী খান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শেখ নমীর আলী, ইত্তেফাক পত্রিকার বানিয়াচং প্রতিনিধি সর্দার আজিমুল হক স্বপন, কালেরকন্ঠের বানিয়াচং প্রতিনিধি মোশাহেদ মিয়া, সমকাল পত্রিকার বানিয়াচং প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন, আয়না পত্রিকার বানিয়াচং প্রতিনিধি দেওয়ান শুয়েব রাজা, মো.আশিকুল ইসলাম, সিলেটভিউর বানিয়াচং প্রতিনিধি জসিম উদ্দিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.