Sylhet Today 24 PRINT

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সচিব মনোয়ারা বেগম

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০৭ এপ্রিল, ২০১৯

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সচিব পদে নির্বাচিত হয়েছেন গোয়াইনঘাটের মনোয়ারা বেগম কুলছুম। তিনি ২নং পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস শহিদের সহধর্মিনী।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুর ২টায় অনুষ্ঠিত সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বার্ষিক সাধারণ সভায় পরিচালকদের প্রদত্ত ভোটে তাকে সচিব পদে নির্বাচিত করা হয়। এর আগে তিনি গোয়াইনঘাট উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালক হিসাবে দায়িত্ব নিষ্ঠার পালন করেছেন।

মনোয়ারা বেগম কুলছুম উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের চৈলাখেল ৮ম খন্ড গ্রামের মরহুম ইউ/পি সদস্য আব্দুর রশিদের দ্বিতীয় কন্যা। শিক্ষক মো. আব্দুস শহিদের সাথে বিবাহের পর পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে এলাকায় বিদ্যুতায়ন ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অতোপ্রতভাবে জড়িত আছেন।

বৃহস্পতিবার সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বিধায়ী সভাপতি শ্রী নিত্যানন্দ দাসের সভাপতিত্বে ও এজিএম (অপারেশন এন্ড ম্যান্টেনেন্স) আশিক নেওয়াজের পরিচালনায় বার্ষিক সাধারণ সভায় আমন্ত্রিত অতিথি হিসিবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ-পরিচালক তাছলিমা পারভীন, জৈন্তাপুরের নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, জৈন্তাপুর মডেল থানা অফিসার ইনচার্জ খান মোঃ মায়নুল জাকির, ডিজিএম আবু রায়হান মিয়া, সিরাজুল ইসলাম, পরিচালক এডভোকেট জামাল উদ্দিন মাষ্টার, জৈন্তাপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কুতুব উদ্দিন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.