Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে গাঁজাসহ ১জন আটক

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৭ এপ্রিল, ২০১৯

সুনামগঞ্জ সদর থানা এলাকা থেকে গাঁজাসহ ১ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯। আটককৃত আসামী. নুরুল আমিন (৫০) হাসাউরা গ্রামের মো. আরমুজ আলীর পুত্র।

শনিবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার ফয়সল আহমদ এর নেতৃত্বে সুনামগঞ্জের সদর থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেপ্তার অভিযান পরিচালনা করে।

অভিযানে সুনামগঞ্জ জেলার সদর থানাধীন হাসাউরা গ্রামস্থ হাসাউরা কমিউনিটি ক্লিনিকের উত্তর পাশে পাকা রাস্তার উপর থেকে ২ কেজি গাঁজাসহ ১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-৯।

উদ্ধারকৃত আলামত ও আটককৃত আসামিকে পরে সুনামগঞ্জের সদর থানায় হস্থান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.