Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ইয়াবাসহ ৯ জন আটক

সিলেটটুডে ডেস্ক |  ০৭ এপ্রিল, ২০১৯

হবিগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২শ’ পিস ইয়াবাসহ ৯ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার (৬ এপ্রিল) রাত থেকে রোববার ভোর পর্যন্ত জেলার শায়েস্তাগঞ্জসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, শায়েস্তাগঞ্জ উপজেলার দক্ষিণ লেঞ্জাপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে শাহিন মিয়া (৪০), তার ভাই সুমন মিয়া (৩০), একই গ্রামের মোস্তফা মিয়ার ছেলে চান মিয়া (২৫), শায়েস্তাগঞ্জ সদরের মুকসুদ আলীর ছেলে বকুল মিয়া (৩০), হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর গ্রামের ফুল মিয়ার ছেলে তোফাজ্জুল হোসেন জিলু (২২), লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামের আসকর আলীর মেয়ে নার্গিস আক্তার (৩০), বাহুবল উপজেলার গোহারুয়া গ্রামের ইউনুছ আলীর ছেলে মনির মিয়া (৩০), একই উপজেলার উজিরপুর গ্রামের মশ্বব উল্ল্যার ছেলে আব্দুল সালাম (২৪) ও হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগরের তৈয়ব আলীর ছেলে মান্না মিয়া (২০)।

হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানিকুল ইসলাম জানায়, শনিবার রাত থেকে রবিবার ভোর রাত পর্যন্ত শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে ৬ জনকে, বাহুবল উপজেলায় অভিযান চালিয়ে ২ জনকে ও হবিগঞ্জ শহরে অভিযান চালিয়ে ১ জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১২শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিরা মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.