Sylhet Today 24 PRINT

রাষ্ট্রবিরোধী লিফলেট বিতরণকালে হিজবুত তাহরির সদস্য গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ০৭ এপ্রিল, ২০১৯

নগরের আম্বখানাস্থ স্কর্লাস হোম স্কুল এন্ড কলেজের সামন থেকে রাষ্ট্রবিরোধী  লিফলেট  শিক্ষার্থীদের মাঝে  বিতরণ কালে মোঃ শফিউল আলম (২৭) নামে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরির এর এক সদস্য  কে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

রোবাবার (৭ এপ্রিল) দুপুর ৩টায় এয়ারর্পোট থানা পুলিশ কর্তৃকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার  (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, আজ দুপুরে আম্বখানাস্থ স্কর্লাস হোম স্কুল এন্ড কলেজের সামনে রাষ্ট্রবিরোধী  লিফলেট  শিক্ষার্থীদের মাঝে  বিতরণ করছিল গ্রেপ্তারকৃত শফিউল আলম। এসময় আম্বরখানা ফাড়ির ইনচার্জ এসআই আবদুল বাতেন তাকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় শফিউল আলম (২৭) ও সিলেটের বিয়ানিবাজারের শৃধরা গ্রামের মহিউদ্দিন জিলানির ছেলে। সে হিজবুত তাহরিরের সক্রিয় সদস্য বলেও পুলিশকে জানায়। তার কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরিরের লিফলেট জব্দ করা হয়। ধৃত শফিউল আলমের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.