Sylhet Today 24 PRINT

জৈন্তাপুর সীমান্তে ভারতীয় ২০টি গরু আটক

জৈন্তাপুর প্রতিনিধি |  ০৭ এপ্রিল, ২০১৯

ফাইল ছবি

সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্তে সরকারি ভ্যাট ফাঁকি দিয়ে ভারত থেকে পাচার করে আনা ২০ টি গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রোববার (৭এপ্রিল) ভোর সাড়ে ৪টায় ১৯ বিজিবির স্পেশাল টিমের সদস্য ইকবাল এর নেতৃতে ¡জৈন্তাপুর সীমান্তের ১২৯৪ এলাকার ২এস পিলার এলাকায় অভিযান পরিচালনা করে ২০টি গরু আটক করে জৈন্তাপুর রাজবাড়ী ক্যাম্পে নিয়ে আসে। তবে চোরাকারবারী দলের সদস্যরা স্পেশাল টিমের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আটককৃত ২০টি গরু ৭এপ্রিল দুপুর ২টায় নিলামে দেওয়া হয়।

১৯ বিজিবি’র স্পোশাল টিমের সদস্য ইকবাল হোসেন গরু আটকের বিষয় নিশ্চিত করে বলেন, সীমান্তবর্তী এলাকা হওয়ার সুবাধে জৈন্তাপুরের বিভিন্ন পথ দিয়ে গরু বাংলাদেশে প্রবেশ করছে। আমরাও বসে নেই, অভিযান পরিচালনা করছি। চোরাকারবার বন্ধ করতে ও দেশ রক্ষার সাথে তাদের পাশাপাশি সচেতন এলাকাবাসী বিজিবিকে তথ্য যদি সহযোগিতা আশা ব্যক্ত করেন তিনি।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.