Sylhet Today 24 PRINT

সিলেটের মহিলা লীগ নেত্রী বিভা রাণী ধর আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ০৮ এপ্রিল, ২০১৯

সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি বিভা রাণী ধর আর নেই। রোববার দুপুর ১টায় চিকিৎসাধীন অবস্থায় নগরীর একটি বেসরকারী হাসপাতালে তিনি মৃত্যুবরণকরেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ছেলে-মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ঐদিন বিকেলে বিভা রাণী ধরের মরদেহ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। এসময় তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.