Sylhet Today 24 PRINT

জৈন্তাপুর থেকে ইয়াবাসহ ১ জনকে গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ০৮ এপ্রিল, ২০১৯

সিলেটের জৈন্তাপুর থেকে ইয়াবাসহ ১ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। গ্রেপ্তারকৃত ব্যাক্তির নাম আফতাব উদ্দিন (৩২)। তিনি জৈন্তাপুরের কালিঞ্জিবাড়ী গ্রামের মুছাব্বির আলীর ছেলে।

রোববার (৭ এপ্রিল) রাত ৮টায় সিলেটের জৈন্তাপুর থানাধীন উপজেলা রোড সোনালী ব্যাংকের সামনে পাকা রাস্তার উপর থেকে ৩৯৫ পিস ইয়াবা ট্যাবলেট তাকে আটক করা হয়।

সোমবার (৮ এপ্রিল) র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মোঃ নূর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি একজন মাদক ব্যবসায়ি। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী, সিলেট ক্যাম্প এর একটি আভিযানিক দল এএসপি ওবাইন এর নেতৃত্বে সিলেটের জৈন্তাপুর থানা এলাকায় গ্রেপ্তার অভিযান পরিচালনা করে। এসময় গ্রেপ্তারকৃত আফতাব উদ্দিনের কাছ থেকে ৩৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয় অর্থ ৫ হাজার ২৪৫ টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে সিলেট জেলার  জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.