Sylhet Today 24 PRINT

এইচএসসিতে সিলেট বিভাগে হবিগঞ্জ ২য়

হবিগঞ্জ প্রতিনিধি  |  ০৯ আগস্ট, ২০১৫

এইচএসসি পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে সিলেট বিভাগে হবিগঞ্জ জেলা ২য় স্থান অর্জন করেছে। জেলায় জিপিএ-৫ পেয়েছে ৭৪ শিক্ষার্থী। এবছর হবিগঞ্জে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ হাজার ৬৬৭ জন। এর মধ্যে পাশ করেছে ৭ হাজার ৯৩০ জন। পাশের হার ৭৪.৩৪।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আবদুর রউফ জানান, এবছর বোর্ডের সেরা প্রতিষ্ঠানের তালিকা না করার সিদ্ধান্তের কারণে জেলার সেরা প্রতিষ্ঠানের তথ্য পাওয়া যায়নি। গত বছরের তুলনায় এবার ফলাফল কিছুটা খারাপ হলেও বোর্ডে হবিগঞ্জের অবস্থান যথেষ্ট ভাল।
জেলার বানিয়াচং উপজেলার সুফিয়া মতিন মহিলা কলেজ পাশের হার সর্বোচ্চ ৯৭.৬২ শতাংশ। কলেজের ১৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬৪ জন কৃতকার্য হয়েছে। তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ জন।

জিপিএ-৫ এর দিক থেকে এগিয়ে জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকারি বৃন্দাবন কলেজ। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছেন ৪৮ জন। এ বছর ১ হাজার ৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.