Sylhet Today 24 PRINT

দিরাইয়ে নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

দিরাই প্রতিনিধি |  ০৮ এপ্রিল, ২০১৯

বাঙালি ঐহিত্যের চিরন্তন সংস্কৃতিকে ধারণ করে বাংলা নববর্ষ-১৪২৬ কে স্বাগত জানাতে প্রস্তুতি সভা করেছে দিরাই উপজেলা প্রশাসন।

সোমবার (৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বাঙালির এ সার্বজনীন আনন্দ উৎসব নববর্ষ কে বরণের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুর রহমান, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল, ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজ দৌলা তালুকদার,  মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আম্বর আলী, উদীচী দিরাই শাখার সভাপতি নারায়ণ দাস, পূর্ব দিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম চৌধুরী, শাহ আব্দুল করিম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, দিরাই অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুবীর দেব শাওনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.