Sylhet Today 24 PRINT

দেশের সকল কার্যক্রমে বিজয়ের কাণ্ডারি যুব সমাজ: বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক |  ০৮ এপ্রিল, ২০১৯

সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের সকল কার্যক্রমে বিজয়ের কাণ্ডারি হচ্ছে যুব সমাজ। বর্তমানে যুব সংগঠনের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। যুব সংগঠনের মাধ্যমে বেকার যুবদের সংগঠিত করে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এতে যুবকরা বেকারত্ব থেকে মুক্তি নিয়ে নিজেদের কর্মঠ হিসেবে গড়ে তুলছে। এ ধারা অব্যাহত থাকলে অচিরেই দেশ বেকারমুক্ত করা সম্ভব।

সোমবার (৮ মার্চ) সকাল ১০টায় নগরীর টিলাগড়স্থ যুব প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে যুব উন্নয়ন অধিদপ্তর সিলেট কর্তৃক আয়োজিত বিভাগীয় পর্যায়ে যুব সংগঠনের অংশগ্রহণে যুব কার্যক্রম বাস্তবায়ন শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজহারুল কবীরের উপস্থাপনায় ও যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপপরিচালক মো. আলাউদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্যানেলের চেয়ারম্যান এ. জেড. রওশন জেবিন রুবা, যুব উন্নয়ন অধিদপ্তর প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক (বাস্তবায়ন) আতিকুজ্জামান খান ও সহকারী পরিচালক (বাস্তবায়ন) ফাতেমা বেগম।

যুব সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক, সোনালী স্বপ্ন যুব সংঘের সভাপতি শেখ তোফায়েল আহমদ সেপুল ও আইন সহায়তা কেন্দ্রের সভাপতি সাদিকুর প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.