Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে ইয়াবাসহ আটক ২ জন

সিলেটটুডে ডেস্ক |  ০৮ এপ্রিল, ২০১৯

সুনামগঞ্জে ১০৫টি ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

আটককৃতরা হলেন জেলার বিশ্বম্ভরপুর উপজেলার চালবন গ্রামের আব্দুল মন্নাফের ছেলে মো. সাদ্দাম হোসেন (২৬) এবং একই গ্রামের মো. দারু মিয়ার ছেলে মো. আফিল উদ্দিন (২৮)।

রোববার (৭ এপ্রিল) রাত ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

সোমবার (৮ই এপ্রিল) র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মো. নূর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, আটককৃত দুজন পেশাদার মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্প এর একটিআভিযানিক দল লেঃ কমান্ডার ফয়সল আহমদ এর নেতৃত্বে সুনামগঞ্জের সদর থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনা করে তাদের আটক করে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ ও আটককৃতদের সুনামগঞ্জের সদর থানায় হস্থান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.