Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে যুবকের আত্মহত্যা

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ০৮ এপ্রিল, ২০১৯

সিলেটের ফেঞ্চুগঞ্জে ফলু মিয়া (৩৬) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। ফলু মিয়া উপজেলার মাইজগাঁও ইউনিয়নের নুরপুর গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী আনু মিয়ার পুত্র।
 
রোববার (৭ এপ্রিল) রাত সাড়ে ১০ টায় উপজেলার নুরপুর নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১০টায় নুরপুর নোয়াগাঁও গ্রামের নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি বেঁধে ফলু মিয়া আত্মহত্যা করেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে এলাকাবাসী জানান। ফলু মিয়ার পরিবারের সবাই যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তিনি একা বাড়িতে থাকতেন।
 
ফেঞ্চুগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই জেসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.