Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় বেপরোয়া বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিবেদক |  ০৮ এপ্রিল, ২০১৯

কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক সড়কে বেপরোয়া বাসের চাপায় মো. শহীদুর রহমান শহীদ (৪২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

সোমবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার মিশন এলাকায়এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত শহীদুর রহমান উপজেলার কাদিপুর ইউনিয়নের কৌলারশী গ্রামের মৃত মন্তাজ আলীর পুত্র।

এ ঘটনায় পুলিশ বাসটিকে আটক করলেও বাস চালককে আটক করতে পারেনি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে শহীদুর রহমান মোটরসাইকেলযোগে কুলাউড়া ফেরার পথে উপজেলার ব্রাহ্মণবাজার মিশন এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা কুলাউড়াগামী একটি দ্রুতগতির বাস (সিলেট-জ-০৫-০০১০) তাকে চাপা দেয়। এসময় স্থানীয়রা বাসটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। শহীদকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাত সোয়া ৯টার দিকে তাঁর লাশ কুলাউড়া থানায় নিয়ে আসা হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বাস আটক করা হয়েছে। চালক ও তার সহযোগী পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে। লাশ ময়তদন্তের ব্যাপারে এই মুহূর্তে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.