Sylhet Today 24 PRINT

জেলা মহিলা আ.লীগের সভাপতি রুবি ফাতেমা মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক |  ০৯ এপ্রিল, ২০১৯

সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য রুবি ফাতেমা ইসলাম মারা গেছেন।

মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

কিছুদিন আগে গুরুতর অসুস্থ অবস্থায় রুবি ফাতেমা ইসলামকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আবারও তাকে সিলেটে ফিরিয়ে আনা হয়।

সিলেট জেলা আওয়ামী লীগের প্রয়াত সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ তোফার স্ত্রী রুবি ফাতেমা ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.