Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৯ এপ্রিল, ২০১৯

সুনামগঞ্জ পৌর শহরের কোর্ট মসজিদের সরকারের পুকুরের পানিতে ডুবে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে পরিবারের লোকজনের অগোচরে নিজ বাসা থেকে বের হয়ে কোর্ট মসজিদের পুকুরের সামনে দিয়ে হেটে যাওয়ার সময় পুকুরে পড়ে পনির নীচে তলিয়ে যান তিনি।

বৃদ্ধা নারীর নাম বিপলা পাল বিশকা (৬০)। তিনি শহরের ময়নার পয়েন্ট এলাকার প্রয়াত মাখল পালের স্ত্রী।

সকাল সাড়ে ১১টায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে শেষ পর্যন্ত ওই পুকুরে লাশ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পুকুর থেকে লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে ময়না তদন্ত সম্পন্ন করে বৃদ্ধা নারীর লাশটি তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

সদর মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.