Sylhet Today 24 PRINT

সিলেট মহানগর পুলিশের ৫ সদস্য পুরস্কৃত

সিলেটটুডে ডেস্ক |  ০৯ এপ্রিল, ২০১৯

ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তারী পরোয়ানা তামিল, সর্বোচ্চ প্রসিকিউশন দাখিল ও জরিমানা আদায় করার জন্য সিলেট মহানগর পুলিশের ৫ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সাড়ে ১১টায় এসএমপি’র সদর দপ্তর নাইওরপুলে মাসিক অপরাধ সভায় তাদের পুরস্কৃত করা হয়।

পুরুস্কার প্রাপ্তরা হলেন, এয়ারপোর্ট থানার এসআই মো. মজিবুর রহমান, শাহপরাণ (রহঃ) থানার এসআই রাজিব কুমার রায়, ট্রাফিক বিভাগের সার্জেন্ট নুরে আলম সিদ্দিকী, জালালাবাদ থানার এমসআই অঞ্জন কুমার দাশ, শাহপরাণ (রহঃ) থানার এএসআই ৩৩৭ সেলিম মিয়া, ও ডিবির এমসআই ৪৬৭মো. আজদু মিয়া।

পুলিশ কমিশনার মো. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষসহ সকল উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও সকল থানার অফিসার ইনচার্জগণসহ র‌্যাব-৯ এর প্রতিনিধি, টুরিস্ট পুলিশের প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, হাইওয়ে পুলিশের প্রতিনিধি, ওসমানী বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের প্রতিনিধি, পিবিআই সিলেট এর প্রতিনিধি ও সি.আই.ডি সিলেট এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উক্ত সভায় সকল থানার অফিসার ইনচার্জগণ তাদের থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। জনবান্ধব পুলিশি সেবা প্রদানের জন্য এবং সিলেট শহরবাসী যাতে সর্বোচ্চ পুলিশি সেবা পায় সেটা নিশ্চিত করার জন্য সকল অফিসারদের নির্দেশ দেন পুলিশ কমিশনার। এসময় মাদকের বিরুদ্ধে জিরো টলার‌্যান্স ঘোষণা করে এবং  মাদকদ্রব্য উদ্ধার জোরদার করার জন্য করার জন্য সকলের প্রতি আহব্বান জানান মো. গোলাম কিবরিয়া ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.