Sylhet Today 24 PRINT

ধর্মপাশায় গাঁজাসহ ২জন গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৯ এপ্রিল, ২০১৯

সুনামগঞ্জের ধর্মপাশায় সাড়ে ৯ কেজি ভারতীয় গাঁজাসহ বাবলু মিয়া (৩৫) ও আনোয়ার হোসেন আনু (৫০) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমাবর (৮ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলা সদর ইউনিয়নের মহদীপুর গ্রামের বাবলু মিয়ার বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। উপজেলার মহদীপুর গ্রামের মৃত শামছু মিয়ার ছেলে বাবলু মিয়া ও একই গ্রামের মৃত ছমেদ মিয়ার ছেলে আনোয়ার হোসেন আনু।

এব্যাপারে ধর্মপাশার থানার অফিসার ইনর্চাজ (ওসি)  এজাজুল ইসলাম জানান, উপজেলার মহদীপুর গ্রামের ধৃত মাদককারবারি বাবলু মিয়া ও একই গ্রামের আনোয়ার হোসেন আনু  তারা দুইজনই এলাকায় চিহ্নিত মাদক কারবারী হিসেবে পরিচিত। তারা দীর্ঘদিন ধরে নিজ এলাকাসহ আশপাশের এলাকায় গোপনে গাঁজা মদসসহ বিভিন্ন মাদক দ্রব্য বিক্রি করে আসছিল। পাশা পাশি পুলিশও তাদেরকে আলামতসহ ধরার জন্য চেষ্টা চালিয়ে আসছিল।

সোমবার রাতে ওই দুই মাদককারবারি মাদকের একটি চালান নিয়ে নিজ বাড়িতে এসেছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ রাত সাড়ে তিনটার দিকে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

ওসি আরো জানান, ওই দুইজনের নামে থানার এস আই জাহাঙ্গীর হোসাইন বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়েরের পর মঙ্গলবার (৯ই এপ্রিল) দুপুরে তাদেরকে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.