Sylhet Today 24 PRINT

বড়লেখায় বজ্রপাতে নারী আহত

বড়লেখা প্রতিনিধি |  ০৯ এপ্রিল, ২০১৯

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের আদমপুর গ্রামে বজ্রপাতে করিমা বেগম (৭০) নামে এক নারী আহত হয়েছেন। করিমা বেগম গ্রামের মৃত আজির উদ্দিনের স্ত্রী। এসময় তিনটি গরু মারা গেছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

হাসপাতাল ও স্থানীয়ভাবে জানা গেছে, বৃষ্টির সময় বজ্রপাত হলে গোয়াল ঘরে গরু তিনটি মারা যায়। এসময় গোয়াল ঘরের পাশে থাকা করিমা বেগম আহত হন।

তাকে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আহম্মদ হোসেন মঙ্গলবার বলেন, ‘বজ্রপাতে সরাসরি তিনি আহত না। বজ্রপাতে তিনটি গরু মারা গেছে। তিনি কাছাকাছি ছিলেন। বয়স্ক মানুষ। হাসপাতালে ভর্তি ছিলেন। স্বজনরা পরে ওসমানীতে নিয়ে গেছেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.