Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে বিজ্ঞান মেলা ও জাতীয় অলিম্পিয়াড

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৯ এপ্রিল, ২০১৯

“বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূলশক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ৪০তম বিজ্ঞান মেলা ও  জাতীয় অলিম্পিয়াড এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০১৯ উপলক্ষে বিজ্ঞান মেলা  জাতীয় অলিম্পিয়াডের আয়োজন করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্বাবধানে উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে।

প্রধান অতিথি হিসেবে মেলার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।  

উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোসাহিদ আলীর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, শামছুন্নাহার পারভীন, একাডেমিক সুপারভাইজার মৌসুমি পাল চৌধুরী প্রমুখ। মেলায় কমলগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ষ্টল বসেছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.