Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে পাত্রখোলা চা বাগানের বাজার লাইনে আগুন

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৯ এপ্রিল, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জে আগুনে পুড়েছে  চা শ্রমিক রামিয়া কুর্মী বসত ঘর। আগুনের তাপে ঘুম ভেঙ্গে কোন রকমে বাহিরে বের হয়ে প্রাণে রক্ষা পান তার পরিবারের লোকজনকে। তবে ঘরে রক্ষিত কোনকিছুই বের করতে পারেননি তারা।

মঙ্গলবার (৮ এপ্রিল) ভোর রাতে উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগান বাজার লাইন এ অগ্নিকান্ড ঘটে। এত নিঃস্ব হয়ে যান চা শ্রমিক রামিয়া কুর্মীর পরিবার। এই অগ্নিকান্ডে প্রায় ৬ লক্ষ টাকার মালামাল পুড়ে যায় বলে জানান তারা।

চা শ্রমিক রামিয়া কুর্মী বলেন, গত সোমবার রাতের খাবার শেষ করে পরিবারের লোকজন নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। মঙ্গলবার ভোরে আগুনের তাপেই ঘুম ভাঙ্গে। এ সময় কোন রকমেই পরিবারের লোকজনকে নিয়ে বাহিরে বের হয়ে প্রাণে রক্ষা পাই কিন্তু ঘরে কোনকিছুই বের করতে পারেন নাই।  চোখের সামনেই সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে । আগুনে প্রায় ৬ লক্ষাধিক টাকার মালামাল পুড়েছে বলে জানান তিনি।

মাধবপুর ইউপি চেয়ারম্যান পুস্প কুমার কানু ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.