Sylhet Today 24 PRINT

মাধবপুরে মুক্তিযোদ্ধা ফয়েজ মাষ্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মাধবপুর প্রতিনিধি |  ১০ এপ্রিল, ২০১৯

মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ মাষ্টার (ছাবু) (৭০) বুধবার (১০ এপ্রিল) সকালে ঢাকা তার মেয়ের বাসায় মারা গেছেন।

বুধবার (১০ এপ্রিল) বাদ মাগরিব জয়পুর মসজিদ মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ মাষ্টার রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে অবসর গ্রহণ করেন। তিনি শাহজালালপুর জামে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি ছিলেন ।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ কন্যাসহ অসংখ্য স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে উপজেলা ভূমিসহকারী কমিশনার খান মতিউর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মালেক মধু, চৌমুহনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আপন মিয়া, সাবেক চেয়ারম্যান আতাউার রহমান চৌধুরী সেলিম, মাহাবুবুর রহমান সোহাগ, রাজারবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.