Sylhet Today 24 PRINT

নুসরাত হত্যার প্রতিবাদে মৌন মিছিল

মৌলভীবাজার প্রতিনিধি |  ১১ এপ্রিল, ২০১৯

ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে হত্যার প্রতিবাদে এবং নিপিড়নকারী মাদ্রাসা অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিচারের দাবিতে মৌলভীবাজারে প্রতিবাদী মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাঙলার উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে মৌন মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনীতে মানবন্ধন করে।

এ সময় বিভিন্ন ধরনের স্লোগান লেখা প্লে কার্ড পেস্টুনে ছিল প্রতিবাদী স্লোগান।

"মেয়েরা মাল নয় মাও হয়" "রাস্তা ঘাটের উন্নয়ন করেছেন এবার বিবেকের উন্নয়ন করেন" সহ নানা ধরনের প্লেকার্ড হাতে এতে অংশ গ্রহন করেন ছাত্র ছাত্রী এবং অভিবাবকবৃন্দ। পরে মিছিলটি উদিচী মৌলভীবাজার জেলা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.