Sylhet Today 24 PRINT

অবৈধ গ্যাস সিলিন্ডার ব্যবসা বন্ধে অভিযান অব্যাহত, জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ১১ এপ্রিল, ২০১৯

অবৈধ গ্যাস সিলিন্ডার ব্যবসা বন্ধে বৃহস্পতিবারও নগরীতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। বৃহস্পিতবােরর অভিযানে ২টি প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।     

বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে নগরীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী। এসময় বাগবাড়ি এলাকার পেট্টোল-ডিজেল বিক্রয় প্রতিষ্ঠান মের্সাস এইচ এন্টার প্রাইজ-কে অগ্নি নির্বাপক যন্ত্র না থাকার অপরাধে পাঁচ হাজার টাকা এবং নিয়ম না মেনে অতিরিক্ত গ্যাস সিলিন্ডার সংরক্ষণের অপরাধে প্রমা গ্যাস হাউস-কে দুই হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্টের নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী জানান, নগরীর বেশ কিছু সিলিন্ডার গ্যাস বিক্রয় প্রতিষ্ঠান অগ্নি নির্বাচক যন্ত্র ব্যবহার করছে। নিয়মিত মোবাইল কোর্টের কারনে ব্যবসায়ীদের মধ্যে ইতিবাচক প্রভাব পড়েছে। তবে অবৈধ সিলিন্ডার ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে জেলা প্রশাসনের নিয়মিত মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.