Sylhet Today 24 PRINT

হাওরপাড়ের শিশুদের মধ্যে ছাত্রলীগ সাধারণ সম্পাদকের বস্ত্র বিতরণ

তাহিরপুর প্রতিনিধি |  ১১ এপ্রিল, ২০১৯

তাহিরপুরে বাংলা নববর্ষ উপলক্ষে হাওরপাড়ের শিশুদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করেছে তাহিরপুর উপজেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার দুপুরে তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সহযোগীতায় এ বস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করেন তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা ধীমান চন্দ, প্রতিক হাসান নবী, মুবিনুর মিয়া, রোমান আহমেদ তুষা, আহমাদুল হাসান, মনিরাজ শাহ, মোকাব্বির মিয়া, আছমাউল মিয়া প্রমূখ।

নববর্ষের নতুনবস্ত্র পাওয়া শিশু পার্বনের বাবা ভাটি তাহিরপুর গ্রামের বিশ্বজিত বলেন, হাওরপাড়ের মানুষদের মধ্যে বিগত কয়েক বছর যাবৎ নবর্বষের আনন্দ নেই বললেই চলে। যেখানে নুন আনতে পান্তা ফুরায় সেখানে নতুন কাপড় কিনা দুষ্কর বিষয়। এ অবস্থায় হাওয়র পাড়ের  শিশুদের মধ্যে বিনামূল্যে বস্ত্র বিতরণ করায় আমরা হাওরবাসী খুবই  আনন্দিত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.