Sylhet Today 24 PRINT

প্রতিমন্ত্রী ইমরানের স্ত্রীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১১ এপ্রিল, ২০১৯

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইমরান আহমদ'র সহধর্মিনী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. নাসরিন আহমদের রোগ মুক্তি কামনায় জাফলংয়ের হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজের উদ্যোগে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবারর দুপুরে বিদ্যালয় মাঠে দোয়া মাহফিলে পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সরোয়ারদি, তামাবিল চুনা পাথর ও কয়লা আমদানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন ছেদু, বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি আব্দুর রহিম খান, জাকির হোসেন খান, শাহিন মিয়া, জাকির হোসেন, ইউপি সদস্য আবুল হাসনাত, আওয়ামী লীগ নেতা সুলেমান শিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক  লীগ'র সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, সাবেক ইউপি সদস্য মো. ইব্রাহিম খান সহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী ও সুুুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ড. নাসরিন আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে চিকিৎসাধীন শেষে দেশে ফিরেছেন। বর্তমানে কিছুটা সুস্থ রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.