শায়েস্তাগঞ্জে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত ৫
হবিগঞ্জ প্রতিনিধি | ১২ এপ্রিল, ২০১৯
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় আরফাজ আলী (৬০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৫ জন।
শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরফাজ আলী হবিগঞ্জ সদর উপজেলার বিশাউড়া গ্রামের বাসিন্ধা বলে জানা গেছে। গুরুতর আহতরা হলেন- বিলাল মিয়া (৩৫), মর্জিনা বেগম (২৮), ইমন মিয়া (২৫), তৌহিদ মিয়া (৪০)।
শায়েস্তাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান জানান, শায়েস্তাগঞ্জ থেকে একটি সিএনজি অটোরিকশা ৫ যাত্রী নিয়ে সুতাং বাজারে যাচ্ছিল। অটোরিকশাটি শায়েস্তাগঞ্জ থানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা ব্যবসায়ী আরফাজ আলী (৬০) ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফার্য়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহত ৫ যাত্রীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর অধধুনিক হাসপাতালে ভর্তি করে।
টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.