Sylhet Today 24 PRINT

সরকারী কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

নিজস্ব প্রতিবেদক |  ১০ আগস্ট, ২০১৫

সিলেট সরকারী কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার সকালে কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত ৩ জনকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গৃরুতর বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায় নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারী কলেজ ছাত্রলীগের সায়েম ও জাকারিয়া গ্রুপের কর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ব্যাপারে সিলেট সরকারী কলেজের অধ্যক্ষ আশফাক আহমদের সাথে মোবাইল ফোনে যোগাযােগ করার চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.