Sylhet Today 24 PRINT

নুসরাত হত্যাকারীদের শাস্তির দাবিতে বিশ্বনাথে মানববন্ধন

বিশ্বনাথ প্রতিনিধি |  ১৩ এপ্রিল, ২০১৯

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সিলেটের বিশ্বনাথে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার বিকেলে ‘সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থা’র ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।  

সাপ্তাহিক বিশ্বনাথ বার্তা সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুলের সভাপতিত্বে মানববন্ধন পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

সংগঠনের আহবায়ক মো. ফজল খানের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক তজম্মুল আলী রাজু, সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থা’র সদস্য সচিব আব্দুল বাতিন, সদস্য নিশি কান্ত পাল, সংগঠক সফিক আহমদ পিয়ার।

এসময় উপস্থিত ছিলেন-শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিলি রানী দে, সিলেট জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, সাংবাদিক আশিক আলী, অসিত রঞ্জন দেব, সংগঠক সাঈদ মিয়া, জসিম উদ্দিন, আশরাফ আলী, সৌরভ মিয়া, ব্যবসায়ী দুলু মিয়া, শিপু মিয়া, এস.এ. সাজু প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.