Sylhet Today 24 PRINT

জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আটক

সিলেট জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মঈনুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ

নিউজ ডেস্ক |  ২১ জানুয়ারী, ২০১৫

সিলেট জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মঈনুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।  সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া)রহমত উল্লাহ  বলেন ইলিয়াস অনুসারী নেতা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মঈনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।


এদিকে বিছ্ন্নি ঘটনার মধ্য দিয়ে সিলেটে ২০ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। সকালে ছাত্রদলের ২ মিনিটের ঝটিকা মিছিল থেকে রাস্তায় আগুন দেয়া ছাড়া আর কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি ।
উল্লেখ্য দলীয় নেতাকর্মীদের গণগ্রেফতার, বিভিন্ন বাহিনীর প্রধানদের নির্বিচারে গুলি চালানোর হুমকির প্রতিবাদে এবং গ্রেফতার হওয়া নেতাকর্মীদের মুক্তি ও নির্বিঘ্নে সভা-সমাবেশ করতে দেয়ার দাবিতে সিলেটে ২০ দলীয় জোট এ হরতালের আহবান করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.