সিলেটটুডে ডেস্ক | ১৩ এপ্রিল, ২০১৯
ফেঞ্চুগঞ্জের শাহজালাল সারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এর ৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ৮ এপ্রিল (সোমবার) রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন কার্যালয় থেকে এ কমিটি অনুমোদিত হয়।
এতে সভাপতি পদে আব্দুল মালেক চৌধুরী, সাধারণ সম্পাদক পদে হাফিজুর রহমান বুলু মনোনীত হয়েছেন।
অন্যান্যদের মধ্যে কার্যকরী সভাপতি পদে মনসুরুল হক চৌধুরী, সহ সভাপতি পদে নুরুল ইসলাম জুয়েল,যুগ্ম সম্পাদক পদে আব্দুল মতিন,সহ সম্পাদক পদে ফারুকুল আলম রিটন, কোষাধ্যক্ষ পদে আব্দুল লতিফ, সাংগঠনিক পদে বদরুল আলম, দপ্তর সম্পাদক পদে রাজু আহমেদ মুন্না মনোনীত হয়েছেন।