Sylhet Today 24 PRINT

সিলেটে মঙ্গল শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক |  ১৪ এপ্রিল, ২০১৯

সিলেটে বাংলা নববর্ষকে বরণ করে নিতে মঙ্গল শোভাযাত্রা সম্পন্ন হয়েছে। এবারের মঙ্গল শোভাযাত্রার স্লোগান ‘মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে।’

রোববার (১৪ এপ্রিল) সকাল নয়টায় শোভাযাত্রাটি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। শোভাযাত্রা তালতলা পয়েন্ট হয়ে রিকাবীবাজারস্থ জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নেন প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন অংশ নেন শোভাযাত্রায়। এছাড়াও শোভাযাত্রায় সিলেটের বিভিন্ন স্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রতীকী উপস্থাপনের নানা বিষয় স্থান পেয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.