Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীর আত্মহত্যা

কুলাউড়া প্রতিনিধি |  ১০ আগস্ট, ২০১৫

কুলাউড়া উপজেলায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় গলায় ফাঁস দিয়ে রোববার (৯ আগস্ট) রাতে আত্মহত্যা করছে বদরুল ইসলাম (১৯) নামের এক শিক্ষার্থী। 


স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভুকশিমইল ইউনিয়নের কুরবাবনপুর (হাজীবাড়ির) গফুর আলী ছেলে বদরুল ইসলাম কুলাউড়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করে। প্রাপ্ত ফলাফলে সে বাংলা বিষয়ে অকৃতকার্য হয়। এ রেজাল্ট মেনে না নিতে পেরে ক্ষোভে দু:খে রেজাল্টের দিন রোববার রাতেই নিজের শোভার ঘরের তীরের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।

আজ সোমবার সকালে পরিবারের লোকজন তার কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে তার লাশটি উদ্ধার করেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.