Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে বখাটের ছুরিকাঘাতে যুবলীগ নেতা আহত

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৫ এপ্রিল, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় বখাটেদের ছুরিকাঘাতে যুবলীগ নেতা গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ভানুগাছ রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে আহত জুয়েল আহমদ (২০) কমলগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। তার বাড়ি কুমড়াকাঁপন গ্রামে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, একই এলাকার দুলা মিয়ার বখাটে ছেলে মুহিতুর (৩৫) ও মুহিবুরের (২৫) নেতৃত্বে কয়েকজন বখাটে যুবলীগ নেতা জুয়েলকে ধরে ভানুগাছ রেলওয়ে স্টেশনের কাছাকাছি এলাকায় নিয়ে ছুরিকাঘাত করেন। এতে তার পেটে বড় ধরনের ক্ষতের সৃষ্টি হয়। তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও কুমড়াকাঁপন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সানোয়ার হোসেন ছুরিকাঘাতে জুয়েলের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ছুরিকাঘাতের ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, পুলিশ ঘটনাটিকে খুবই গুরুত্ব দিয়ে দেখছে। আহত ব্যক্তির পরিবার থেকে এখনো কোনো অভিযোগ হয়নি। তারপরও পুলিশ হামলাকারীদের খুঁজছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.