Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে গণধর্ষণ ও ডাকাতি মামলার আসামীসহ গ্রেফতার ১৬

হবিগঞ্জ প্রতিনিধি |  ১০ আগস্ট, ২০১৫

হবিগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে গণধর্ষণ ও ডাকাতি মামলার আসামীসহ ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ১১ জন পরোয়ানাভুক্ত ও ৫ জন নিয়মিত মামলার আসামী।

গতকাল রোববার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা কর্মকর্তা শাহ গোলাম মর্তুজা জানান, জেলার সদর উপজেলার চানপুর গ্রাম থেকে ডাকাতির মামলার আসামী মন্টু মিয়া ওরফে মন্টু কসাই এবং তার ভাই গণধর্ষণ মামলার আসামী শিপন মিয়াকে গ্রেফতার করেন শায়েস্তাগঞ্জ থানার ওসি ইয়াসিনুল হক। তারা ওই গ্রামের আনসার আলীর ছেলে।

এছাড়া হবিগঞ্জের মাধবপুর থানায় ৪ জন, নবীগঞ্জ ও বানিয়াচং থানায় ৩ জন করে, শায়েস্তাগঞ্জ থানায় ২ জন এবং সদর, চুনারুঘাট, বাহুবল ও আজমিরীগঞ্জ থানায় ১ জন করে আসামী গ্রেফতার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.