Sylhet Today 24 PRINT

ছাতকে ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামী তাজুর গ্রেপ্তার

ছাতক প্রতিনিধি |  ১৬ এপ্রিল, ২০১৯

ছাতকে ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামী ডাকাত তাজ উদ্দিন তাজুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬এপ্রিল) দুপুরে ছাতক সদর ইউনিয়নের বাউসা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাজ উদ্দিন তাজুর বাউসা গ্রামের মৃত ফজর আলীর পুত্র।

গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই জহিরুল ইসলাম অভিযান চালিয়ে বাউসা বাজার থেকে তাকে গ্রেপ্তার করেন।

ছাতক থানার ওসি আতিকুর রহমান জানান, তাজ উদ্দিন তাজুর বিরুদ্ধে ছাতক ও দোয়ারা থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। সে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।

এদিকে পুলিশের পৃথক অভিযানে একটি চেক ডিজ অনার মামলার পলাতক আসামী জাপা নেতা মাসুক মিয়াকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে শহরের ট্রাফিক পয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাসুক মিয়া কালারুকা ইউনিয়নের কালারুকা গ্রামের মৃত আব্দুল খালিকের পুত্র। রোববার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.