Sylhet Today 24 PRINT

ক্যান্সার আক্রান্ত কলেজ ছাত্র আরিয়ানের জন্য সাহায্যের আবেদন

সিলেটটুডে ডেস্ক |  ১৭ এপ্রিল, ২০১৯

শাহ খুররম কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র নাজমিয়া আহমেদ আরিয়ান (১৭)। এই বয়সেই ক্যান্সার বাসা বেঁধেছে আরিয়ানের শরীরে। বিছানায় শুয়ে বেঁচে থাকার জন্য লড়াই করতে হচ্ছে আরিয়ানকে।

আরিয়ানের গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামে। তার বাবা শেরেগুল আহমদ পেশায় মৎস্যজীবী।

পরিবারের পক্ষ থেকে জানা যায়, সম্প্রতি আরিয়ানের পস্রাবের রাস্তায় ক্যান্সার ধরা পড়ে। এরপর তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন আরিয়ানের চিকিৎসার জন্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা প্রয়োজন।

দরিদ্র পিতার পক্ষে এতো টাকা জোগাড় করা অসম্ভব। তাই আটকে আছে আরিয়ানের চিকিৎসা। হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে তাকে।


আরিয়ানের চিকিৎসার জন্য তাই সাহায্যের আহ্বান জানিয়েছেন তার সহপাঠিরা। সমাজের হৃদয়বানদের কাছে সাহায্য চেয়েছেন তারা।

সাহায্যর জন্য যোগাযোগ: ০১৬৪৬১০৭৪১৩,  ০১৭০৮০৩৮৮২০

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.