Sylhet Today 24 PRINT

জওহর লাল স্মরণে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শোকসভা মঙ্গলবার

সিলেটটুডে ডেস্ক |  ১০ আগস্ট, ২০১৫

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য, আইন বিভাগের প্রধান ও প্রক্টর অ্যাডভোকেট জওহর লাল দাশ স্মরণে এক শোকসভা আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের হলরুমে এ শোকসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামীম আহমদ। সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সুশান্ত কুমার দাস। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ উপস্থিত থাকবেন। শোক সভায় সকলকে যথাসময়ে উপস্থিত থাকতে বিশ্ববিদ্যালয়ের জন সংযোগ কর্মকর্তা তারেক উদ্দিন তাজ এক প্রেস বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, জওহর লাল দাশ গত ৮ আগস্ট শনিবার দুপুরে আকস্মিকভাবে মৃত্যু বরণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.