Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে ট্রাকচাপায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক |  ১৭ এপ্রিল, ২০১৯

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রাকচাপায় আব্দুল খালিক (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার মধ্যরাতে উপজেলার বিছনাকান্দি সড়কের সালুটিকরে এ দুর্ঘটনা ঘটে।

আব্দুল খালিক (৩৩) উপজেলার নওয়াগাওঁ গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। স্থানীয় তোয়াকুল বাজারে তার মোবাইল মেকানিকের দোকান রয়েছে।

স্থানীয়দের বরাতে গোয়াইনঘাট থানা পুলিশ জানায়, রাত ১টার দিকে খালিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে যাওয়া মাত্র বিপরীতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.