Sylhet Today 24 PRINT

কালবৈশাখী ঝড়ে ছাতকে ব্যাপক ক্ষয়ক্ষতি

ছাতক প্রতিনিধি |  ১৭ এপ্রিল, ২০১৯

কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে পড়েছে সুনামগঞ্জের ছাতক উপজেলার বিভিন্ন এলাকা। বুধবার ভোরে বৈশাখীঝড়ে উপজেলার বিভিন্ন এলাকার কাচা ঘরবাড়ি ধ্বংস হয়েছে। গাছপালা উপড়ে পড়ে লন্ডভন্ড করে দিয়েছে বিদ্যুৎ ব্যবস্থা। ব্যাপক ঝড়ে বাড়ি ঘরের টিনের চালা উড়ে গিয়েছে। বোরো ফসলের হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। উপজেলা জুড়ে কৃষকরা ক্ষতিগ্রস্থ হয়েছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন চৌধুরী জানান, পাকা বোরো ফসল ছাড়াও এখানে ব্যাপক ক্ষতি হয়েছে সবজি বাগানের। উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়নের চেয়ারম্যান আখলাকুর রহমান, উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিলাল আহমদ, নোয়ারাই ইউনিয়নের চেয়ারম্যান পীর আব্দুল খালিক, ভাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, দক্ষিন খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মছব্বির ও

ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, ভোর রাতে প্রচন্ড ঝড়ে তাদের ইউনিয়নের বোরো ফসল, ঘর-বাড়ি ও গাছ-গাছালির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিহীন রয়েছে। পৌরসভার নোয়ারাই এলাকায় মেসার্স মমিন লাইন ওয়ার্কস (চুনা কারখানা) সম্পূর্ণ বিধ্বস্থ হয়েছে। এতে প্রায় ১৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান কারখানা মালিক আব্দুল মমিন চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.