Sylhet Today 24 PRINT

যৌন হয়রানি অভিযোগে বানিয়াচংয়ে প্রধান শিক্ষক বরখাস্ত

বানিয়াচং প্রতিনিধি |  ১৭ এপ্রিল, ২০১৯

হবিগঞ্জের বানিয়াচংয়ে চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মিল হোসেন খানের বিরুদ্ধে আনিত যৌন হয়রানির অভিযোগটি প্রাথমিক ভাবে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক  বরখাস্ত করেছে উপজেলা শিক্ষা অফিস।

পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হাসিবুল ইসলাম।

উল্লেখ্য, মঙ্গলবার (১৬ এপ্রিল) চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মিল হোসেন খানের বিরুদ্ধে। এর প্রতিকার চেয়ে ছাত্রীর বাবা শাহাবুদ্দিন উপজেলা শিক্ষা অফিসারের বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ও অভিযোগের অনুলিপি উপজেলা নির্বাহী অফিসারের কাছেও জমা দেন তিনি।

এদিকে ঘটনাটি সামাজিক ভাবে মীমাংসা করার জন্য অভিযুক্ত শিক্ষক উঠেপড়ে লেগেছেন বলে জানা গেছে। ছাত্রীর পরিবারের সাথে আপোষ করতে দফায় দফায় লোক পাঠাচ্ছেন মোজাম্মিল হোসেন খান।  ঘটনার পর থেকেই শিক্ষক মোজাম্মিল হোসেন খান গা ঢাকা দিয়েছেন। বিষয়টি পুরো উপজেলাজুড়ে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.