Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে মুজিবনগর দিবস পালিত

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৭ এপ্রিল, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) বিকাল ৪ টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোসাহিদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার জয় কুমার হাজরা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী সালাউদ্দিন, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রণীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন আহমদ প্রমুখ।

এসময় মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.