Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বিদায়ী সংবর্ধনা

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ১৭ এপ্রিল, ২০১৯

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসন, অফিসার ক্লাব এবং ইউপি চেয়ারম্যানদের উদ্যোগে সাবেক উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বিদায় সংবর্ধনার প্রদান করা হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হকের সভাপতিত্বে ও ফেঞ্চুগঞ্জ যুব উন্নয়ন কর্মকর্তা সুব্রত করের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বিদায়ী উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম শ্যামা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা কর্মকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল আলম, ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান, উপজেলা এলজিইডি সহকারী প্রকৌশলী ওয়াজিবুর রহমান,ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান কাজী বদরুদ্দোজা, মাইজগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরী, ঘিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান লেইছ চৌধুরী, উত্তর কুশিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ জিলু, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান এমরান আহমদ, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক তাজুল ইসলাম  ফেঞ্চুগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম মহিউদ্দিন প্রমুখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী চেয়ারম্যানদের উপজেলা প্রশাসন, ৫টি ইউনিয়ন পরিষদ এবং উপজেলার বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.