নিজস্ব প্রতিবেদক | ১৮ এপ্রিল, ২০১৯
সিলেট নগরীর শাহী ঈদগাহ থেক মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ ফয়সল আহমদকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় তাকে আটক করা হয়।
ফয়সল (২৪) ওসমানীনগরের নরাগলপুল গ্রামের নওয়াব আলীর পুত্র। বর্তমানে সে এয়ারপোর্ট থানার আম্বরখানা বড়বাজার এলাকায় থাকে।
আটকের সময় তার শরীর তল্লাশী করে ১০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানায় একটি মামলাদায়ের করা হয়েছে (নং-২৮, ১৬/০৪/২০১৯)।
এদিকে একই দিন রাত পৌণে ৮টার দিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির একদল পুলিশ সদস্য সুরমা মার্কেটস্থ নিউ সুরমা বোডিংয়ের ম্যানেজারের নিকট থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের চেষ্টাকালে অভিযান পরিচালনা করে।
অভিযানে চাঁদাবাজ চক্রের দুই সদস্যকে আটক করা হয়। আটককৃতরা হলেন, পীরমহল্লা এলাকার সৈয়দ হুমায়ুন আহমদের পুত্র সৈয়দ হাসান আহমদ (৩০) ও শাহপরাণ থানার সৈয়দপুর গ্রামের সরুজ মিয়ার পুত্র জলিলুর রহমান রাশেদ (২৮)।
আটক সৈয়দ হাসান আহমদের শরীর তল্লাশী করে ১টি রিভলবার সদৃশ বস্তু উদ্ধার ও জব্দ করা হয়। এ ব্যাপারে নিউ সুরমা বোর্ডিংয়ের সহকারী ম্যানেজার বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন (নং- ৩০, ১৬/০৪/২০১৯)।