সিলেটটুডে ডেস্ক | ১৮ এপ্রিল, ২০১৯
১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।
সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মাসুক উদ্দিন আহমদ, অ্যাডভোকেট রাজ উদ্দিন আহমদ, আব্দুল খালিক, নুরুল ইসলাম পুতুল, বিজিত চৌধুরী, ফয়জুল আনোয়ার আলাওর, হুমায়ুন ইসলাম কামাল, অ্যাডভোকেট খোকন কুমার দত্ত, অ্যাডভোকেট রনজিত সরকার, সায়ফুল আলম রুহেল, এমাদ উদ্দিন মানিক, জাফর চৌধুরী, আজহার উদ্দিন জাহাঙ্গীর, সৈয়দ শামীম আহমদ, নুরুল আমিন, আবু জাহেদ, শাহজাহান সাজা, মহসিন কামরান, আফসার আজিজ, জালাল উদ্দিন আহমদ কয়েছ, নাজমুল ইসলাম রুমেন, আব্দুর রকিব বাবলু, আনোয়ার আলী, সোয়েব আহমদ চৌধুরী, বেলাল খান, সামসুল ইসলাম মিলন, মিল্লাত আহমদ চৌধুরী, দেবাংশু দাশ মিটু, শাহরিয়ার আলম সামাদ, আব্দুল আলীম তুষার, এ জেড রওশন জেবিন রুবা, হেলেন আহমদ, মাধুরী গুন, নুরুল ইসলাম ইছন, ডা. নাজরা চৌধুরী, শেখ আজাদ, সাহেল আহমদ সোহেল, কবিরুল ইসলাম কবির, আজির উদ্দিন প্রমুখ।